ব্রেকিং নিউজ: একাধিক পুরাতন ক্রিকেটারকে নিয়ে এশিয়া কাপের দল চূড়ান্ত করলো বিসিবি
তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে দল ঘোষণা জন্য আরও তিন দিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বর্তমান সময়ে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স এবং কয়েকটি ইনজুরির কারণে দল ঘোষণা করতে দেরি করছে বিসিবি।
বর্তমানে ইনজুরিতে রয়েছে জাতীয় দলের ৫ থেকে ৬ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। জিম্বাবুয়ে সিরিজে প্রথমে ইনজুরিতে পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নজরুল হাসান সোহান। আজ সিঙ্গাপুরে তার হাতের অপারেশন হওয়ার কথা রয়েছে। এছাড়াও ইনজুরিতে পড়েছেন দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস।
এশিয়া কাপে তিনি খেলতে পারবেন কিনা এখনও অনিশ্চিত। এছাড়াও ইনজুরিতে রয়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন। তবে এশিয়া কাপের আগে দলে পাওয়া যেতে পারে তাকে। তাছাড়াও ইনজুরিতে রয়েছেন আরেক ব্যাটসম্যান ইয়াসির আলী।
সব মিলিয়ে ক্রিকেটারদের বাজে পারফরমেন্স এবং ইনজুরির কারণে এখন বিকল্প পথে হাঁটতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো নতুন করে দল সাজাতে পারে বিসিবি।
সেক্ষেত্রে এই তিন ইভেন্টে দলে ফেরানো হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারকে। বিসিবি এক পরিচালক নিশ্চিত করেছেন আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ফিরছেন মুশফিকুর রহিম। এছাড়াও তিনি জানিয়েছেন বিবেচনায় আছে সৌম্য সরকার এবং সাব্বির রহমান।
এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে নির্বাচকরা। ক্রিকেটারদের ইনজুরির আপডেট পাওয়ার পরেই দল ঘোষণা করবে বিসিবি। আর সেই দলে থাকবে একাধিক চমক। এছাড়াও অধিনায়কের দায়িত্ব নিয়ে ফিরছেন সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল