আবারও জাতীয় দল খেলবেন কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন রুবেল
তাসকিন, শরিফুল, মুস্তাফিজ, এবাদত, খালেদ এক ঝাঁক গতিময় এবং প্রতিভাবান পেসার রয়েছে নির্বাচকদের হাতে। এই নতুনদের ভিড়েই হয়তো হারিয়ে গিয়েছে এক সময়ে দলের অটো চয়েস রুবেল হোসেন। প্রায় অনেক দিন ধরেই বিসিবির কোনো প্রোগ্রামে নেই রুবেলের নাম। জাতীয় দল, এ দল, বাংলা টাইগার কিংবা এইচপি বর্তমানে কোথাও নেই রুবেলের নাম।
তাহলে কি বিসিবির পরিকল্পনা থেকেই অনুপস্থিত রুবেল? সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সাথে এ বিষয়ে ফোনালাপ করেছেন এই পেসার। বিসিবির পরিকল্পনাতেই তিনি নেই কিনা এই প্রশ্নের উত্তরে রুবেল বলেন"আমি এভাবে কখনোই চিন্তা করি না। আমি মনে করি অনেক সময় খেলোয়ারদের নিয়ে বোর্ড সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়। তখন হয়তো কিছু সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে যায় খেলোয়াড়টি। আমি মনে করি এরকম কিছুই হয়েছে, আশা করি খুব দ্রুতই ফিরব"।
এছাড়া নিজের পিঠের ইনজুরির কথাও সাংবাদিকদের জানিয়েছেন রুবেল। ইনজুরি সেরে গেলেই অনুশীলনে ফিরবেন এই তারকা। রুবেলকে শেষ প্রশ্ন করা হয়েছিল এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা? তিনি বলেন"অবশ্যই স্বপ্ন দেখি। স্বপ্ন না দেখার কোনো কারণই নেই। এখনও আমার অনেক স্বপ্নই রয়েছে। অবশ্যই খুব দ্রুত জাতীয় দলের হয়ে ফিরতে চাই"।
সাম্প্রতিক সময়ে বেশকিছু ক্রিকেট বিশ্লেষ্যকই আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের শেষ দেখে ফেলেছিলেন। অধিকাংশই রুবেল হোসেনকে ফেলেছিলেন বাতিলের খাতায়। তবে নিজের উপর বিশ্বাসটা এখনো বজায় রেখেছেন এই ক্রিকেটার। ২২ গজে ভালো করতে যে বিশ্বাসটাই সবচেয়ে জরুরী সেটি খুব ভালো করেই জানেন রুবেল। এক ঝাঁক তরুণ পেসারদের ভিড়ে রুবেল দলে জায়গা করতে পারবেন কিনা তা তো সময়ই বলে দিবে। তবে ক্রিকেটারদের মধ্যে এ ধরনের প্রতিযোগিতাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেই তো এগোবে দেশের ক্রিকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?