টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি
সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে নেই ভালো মানের কোন টি-টোয়েন্টি ক্রিকেটার। যেটা নিয়ে বড় ধরনের চিন্তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মতো দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর নানা কথা হচ্ছে চারিদিকে।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। টি-টোয়েন্টির চাহিদা পূরণে নতুন খেলোয়াড় তুলে আনার পাশাপাশি খেলোয়াড়দের পাওয়ার হিটিংয়ে অভ্যস্ত করে তুলতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি।
তিনি বলেন, “আমরা স্বীকার করে নিয়েছি টি-টোয়েন্টিতে আমরা ভালো না। এটা স্বীকার করে নিয়েছি বলেউই তো দলে কিছু রদবদল করেছি। এটা ভালোর জন্যই করা, ইতিবাচক ভাবনা থেকে। আমাদের পরিকল্পনা অনুযায়ীই বাস্তবায়ন করতে চেয়েছিলাম। হয়তো যাদের নিয়ে চিন্তা করেছি ওরা ওরকম ফলাফল এনে দিতে পারেনি। আমরা কিন্তু হতাশ না। আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব।”
জালাল ইউনুস বলেন, “ওদের আরও আপ-টু-ডেট করতে হবে। বেশি করে প্র্যাকটিস করাতে হবে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের দেখুন কীভাবে টি-টোয়েন্টি খেলছে, অনেক আক্রমণাত্মক ছিল। আমরা চাই আমাদের দলে অন্তত ৫ জন পাওয়ার হিটিং খেলোয়াড় থাকবে যারা পাওয়ারফুল শট খেলতে পারে। হুট করে অবশ্য একজনকে এমন বানাতে পারবেন না। যাদের মধ্যে আগে থেকেই এমন শট খেলার প্রবণতা আছে, তাদের আরও ট্রেইনিং দিয়ে ওই পর্যায়ের খেলোয়াড় বানানো হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?