অবিশ্বাস্য ৬০০: টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড
সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েছেন পোলার্ড। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।
৬০০তম ম্যাচের মাইলফলকে প্রবেশ করার দিন দারুণ এক ক্যামিও ইনিংস খেলেছেন পোলার্ড। পাঁচ নম্বরে নেমে এক চার ও চারটি ছয়ের মারে ১১ বলে ৩৪ রানের টর্নেডো বইয়েন তিনি। তার দলও ম্যাচটি জিতেছে ৫২ রানের বড় ব্যবধানে।
টি-টোয়েন্টি ফরম্যাটে আপাতত ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তার স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার।
তবে ৪০০ ম্যাচ খেলেছেন আরও পাঁচজন ক্রিকেটার। তারা হলেন শোয়েব মালিক (৪৭২), ক্রিস গেইল (৪৬৩), রবি বোপারা (৪২৬), সুনিল নারিন (৪২১) ও আন্দ্রে রাসেল (৪১৪)।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬৭টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮২ ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে। মুশফিকুর রহিম খেলেছেন ২৪০ ম্যাচ।
উল্লেখ্য, ৬০০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে ১১৭২৩ রান করেছেন পোলার্ড। তিনি ৭৩৮টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৭৮৩টি ছক্কা। এছাড়া বল হাতে রয়েছে ৩০৯টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?