নিজের টার্গেট জানিয়ে দিলেন ভিনিসিয়াস
চার বছর আগে অর্থ্যাৎ ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের বিস্ময় বালক তকমা নিয়েই তিনি এসেছিলেন স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফলতম দলটিতে।
রিয়ালে যোগ দেওয়ার শুরুর দিকে কিছুটা এলোমেলো হলেও ধীরে ধীরে দলটির মূল দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। আর চতুর্থ মৌসুমে এসে তো রিয়ালের অন্যতম সেরা তারকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
রিয়াল মাদ্রিদে নিজের চতুর্থ মৌসুমে এসে ক্যারিয়ারে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। অবিশ্বাস্য এক রোমাঞ্চকর যাত্রা শেষে গত আসরে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল ভিনিসিয়াস জুনিয়রের। ফাইনালে তার করা একমাত্র গোলেই শিরোপা জিতেছিল রিয়াল।
তবে মাত্র একটি চ্যাম্পিয়নস লিগ জয়ে সন্তুষ্ট হতে পারছেন না রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। জিততে চান আরও বেশ কয়েকটি চ্যাম্পিন্স লিগ।
তিনি বলেন, “অবশ্যই আমি এখানে আরও শিরোপা জিততে চাই এবং যতটা সম্ভব দীর্ঘ দিন খেলতে চাই। আমি ৫টি বা ৬টি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমি রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়দের একজন হতে চাই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?