ওপেনিংয়ে ব্যাটিং করতে চান শাদাব
নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন শাদাব। এই সফরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলার কথা রয়েছে পাকিস্তান দলের।
এই সিরিজকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে শাদাব বলেন, 'যদি আমার অনুরোধে সিদ্ধান্ত নেয়া হয়, তবে আমি ওপেনার হিসেবেও খেলতে তৈরি। কিন্তু দলের প্রয়োজনের দিকেও নজর দিতে হবে। অবশ্যই যদি পরিস্থিতি এমন হয় আমি যেকোনো জায়গায় ব্যাটিং করতে চাই।'
বাবর আজমের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তান। শাদাব মনে করেন বাবরের নেতৃত্বে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা।
অধিনায়কের প্রশংসা করে এই অলরাউন্ডার বলেন, 'বাবর আজমের নেতৃত্বে সব খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সামনের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়েই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি সারবে পাকিস্তান। শাদাব জানিয়েছেন তারা বর্তমানে এই সিরিজটিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন।
তার ভাষ্য, 'আইসিসি সুপার লিগের জন্য প্রতিটি সিরিজের পয়েন্টই গুরুত্বপূর্ণ। আমাদের মনোযোগ এখন নেদারল্যান্ডস ট্যুরে। এটা মাথায় রেখেই আমরা কঠোর পরিশ্রম করছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন