ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে আজ ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ
বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ৪০০তম ম্যাচ খেলবে। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে। ওয়ানডেতে বাংলাদেশের পথ চলা শুরু হয়েছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে গাজী আশরাফ হোসেন লিপুর দল হেরেছিল ৭ উইকেটে। ২০০২ সালে বাংলাদেশ ৫০তম ম্যাচও খেলেছিল সেই পাকিস্তানের বিপক্ষে। ঢাকায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে খালেদ মাসুদের দল হেরেছিল ৮ উইকেটে। বাংলাদেশ শততম ওয়ানডে খেলে ২০০৪ সালে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ঢাকায় প্রথমবার ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ।
এরপর ১৫০ ও ২০০তম ম্যাচেও বাংলাদেশ জয় পায়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে এবং ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারায় বাংলাদেশ। তবে ২৫০ এবং ৩০০তম ম্যাচে জয় আসেনি। ২০১১ সালে জিম্বাবুয়ের হারারেতে এবং ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হারে বাংলাদেশ।
৩৫০তম ম্যাচে আবার জয় পায় বাংলাদেশ। ঢাকায় তারা হারায় জিম্বাবুয়েকে। এবার ৪০০তম ম্যাচে প্রতিপক্ষও জিম্বাবুয়ে। ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। এবার কি জিতবে বাংলাদেশ?
২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব কিছু নয় অবশ্যই। এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তাই পুরোনো সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ।
এখন পর্যন্ত ৩৯৯ ম্যাচে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৮০ ম্যাচে ৫০ জয় রয়েছে বাংলাদেশের। হেরেছে ৩০টি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৫১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৮, পাকিস্তানের বিপক্ষে ৩৭ এবং ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে