‘জিম্বাবুয়েতে কোনো উত্তর খুঁজে বের করতে পারেনি বোলাররা’
প্রোটিয়ায় যে কন্ডিশনে খেলেছিল বাংলাদেশ; প্রায় একই ধরনের উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের আটকে রাখতে সক্ষম হয়েছিল টাইগাররা। জিম্বাবুয়েতে এসে একইরকম পিচে খেলতে নেমে বোলাররা যেন উইকেট নেওয়ার উত্তর খুঁজে পাচ্ছে না। এমনটাই মনে করছেন টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে টাইগার বোলিং কোচ গণমাধ্যমে বলেন,
‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।
কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি। কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?