নতুন মাইলফলোকের সামনে দাড়িয়ে তামিম
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের রেকর্ড গড়তে যাচ্ছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে করেছিলেন ৬২ রান এবং দ্বিতীয় ম্যাচে করেছেন ৫০ রান।
আজ যদি তিনি ৭২ রান করতে পারেন তাহলে জিম্বাবুয়ে বিপক্ষে ২০০০ রানের রেকর্ড করবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই ভালো খেলে থাকেন তামিম ইকবাল। এখন পর্যন্ত তিনি এই দলের বিপক্ষে ৪৬ ইনিংসে ১৯২৮ রান সংগ্রহ করেছেন।
সেঞ্চুরি রয়েছে চারটি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ১১টি। ব্যাটিং গড় ৪৩.৮১। ক্যারিয়ারের সর্বোচ্চ ১৫৮ রান তিনি করেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি এই হারারেতেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তামিম ইকবালের।