লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর তারিখ ঘোষণা
প্রাথমিকভাবে এলপিএলের তৃতীয় আসরটি হওয়ার কথা ছিল চলতি আগস্ট মাসে। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি জুলাই মাসে স্থগিত করে দেওয়া হয়। এবার নতুন সিদ্ধান্তে আগামী ডিসেম্বরে এলপিএল আয়োজনের ঘোষণা দেওয়া হলো।
শুধু এলপিএল নয়, শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতির কারণে চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া এশিয়া কাপও সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। তবে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সুন্দরভাবেই এলপিএল আয়োজনের আশা করছেন আয়োজকরা।
এবারের এলপিএলের জন্য এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট হয়ে গিয়েছিল। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজেদের দলে টেনেছিল। এখন আবার নতুন করে প্লেয়ার্স ড্রাফট হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
এদিকে টুর্নামেন্টের নতুন সূচি আবার পড়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের দুইটি সিরিজের মাঝে। আগামী নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। পরে ডিসেম্বরের শেষ দিকে এলপিএলের পর ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে তারা।
২০২০ সাল থেকে শুরু এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস (বর্তমানে জাফনা কিংস)। এ দুই আসরেই রানার্সআপ গল গ্ল্যাডিয়েটরস। নতুন আসর শুরুর আগে কলম্বো স্টারস, ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা জায়ান্টস দলের মালিকানায় রদবদল এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে