৮ বলে ৩ উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
আগের ম্যাচের মতো এই ম্যাচে আগ্রাসীভাবে ব্যাট চালাচ্ছেন না তামিম ইকবাল। কিছুটা রয়েসয়ে খেলা শুরু করেন তিনি। সঙ্গী এনামুল হক বিজয়ও খেলছেন একই ব্যাকরণে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভাকে দেখেশুনে খেলেন দুজন।
বাংলাদেশের ওপেনারদের এ দিনও অস্বস্তিতে রাখেন এনগারাভা। তাকে খেলতে যে তামিম-বিজয়রা স্বাচ্ছন্দ্যে ছিলেন না, সেটা বোঝাই গেছে তাদের শরীরী ভাষায়। মাঝেমধ্যে বাউন্ডারি হাঁকিয়ে বল-রানের খানিকটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টায় থাকেন ওপেনাররা। পাওয়ার প্লে'তে ডট বলই বেশি খেলেন তারা।
নবম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো তামিম। এ দিন ৩০ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করেন তামিম।
তামিম ফেরার পর ফিরে যান নাজমুল হোসেন শান্তও। দশম ওভারে ব্র্যাড ইভান্সের করা প্রথম বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দেন শান্ত। ক্যাচ লুফে নিতে ভুল করেননি ওয়েসলি মাধেভেরে। শুন্য রানে ফিরে যান শান্ত।
একই ওভারের চতুর্থ বলে ফিরে গেছেন মুশফিকুর রহিম। থার্ড ম্যান অঞ্চল দিয়ে আপার কাট খেলেছিলেন তিনি। দুর্দান্ত এক ক্যাচে তার প্যাভিলিয়নে ফেরা নিশ্চিত করেন এনগারাভা। শুন্য করেছেন মুশফিকও। সবমিলিয়ে আট বলের মধ্যে তিন উইকেট হারাল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৪৮/৩ (১০.২ ওভার)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল