দুই ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক তামিম
এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে এবাদত হোসেনের। নিজের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন এই ডানহাতি পেসার। আউট করেছেন এই সিরিজে দুর্দান্ত খেলা জিম্বাবুয়ের দুই ব্যাটার ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজাকে।
ম্যাচ শেষে এবাদতের প্রশংসা করেছেন অধিনায়ক তামিম। গত বেশ কয়েকটি সিরিজেই সীমিত ওভারের দলের সঙ্গে থাকলে অভিষেকের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে এই পেসারের। এ কারণে অবাক হয়েছেন ওয়ানডে অধিনায়ক।
তামিম বলেন, 'আমরা ভাগ্যবান যে দ্রুত ৫ উইকেট পেয়ে গিয়েছিলাম এবং এটা আমাদের জন্য ভালো ছিল। আমরা লম্বা সময় ধরে তাকে (এবাদত হোসেন) সঙ্গে নিয়ে ঘুরছি। সে একাদশে জায়গা না পাওয়ায় আমি অবাক হয়েছি। সে শেষ ম্যাচে খেলেছে এটা আমাদের জন্য দারুণ ব্যাপার এবং সে পারফর্ম করেছে।'
আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিংয়েও মুগ্ধ হয়েছেন তামিম। তিনি মনে করেন আফিফ দারুণ ছন্দে রয়েছে। বিশেষ করে তার টাইমিংয়ের প্রশংসা করেছেন তিনি। তৃতীয় ওয়ানডেতে ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
সেখান থেকে একপ্রান্ত আগলে রেখে আফিফ ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার ইনিংসটি সাজানো ছিল ২ ছক্কা আর ৬ চারে। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
আফিফের প্রশংসা করে তামিম বলেন, 'আফিফ যেভাবে ব্যাটিং করেছে তা দেখে ভালো লাগছে। সে বল ভালোভাবে টাইমিং করেছে। ব্যাটিংও করেছে দুর্দান্ত। যখন আপনি ৩০০ করেও ম্যাচ হারবেন। যখন ২৫০ রানকে ২০০ রানের মতো মনে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?