নিলামের আগেই আকাশ ছোয়া মূল্যে দল পেলেন রশিদ-লিভিংস্টোন ও বাটলার
পার্লের হয়ে জস বাটলার এবং কেপ টাউনের জার্সিতে খেলবেন রশিদ খান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান এবং কাগিসো রাবাদা। এ ছাড়া কুইন্টন ডি কিক, অ্যানরিখ নরকিয়া এবং এইডেন মার্করামরাও চুক্তিবদ্ধ হয়েছেন। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
২০১১-২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে আইপিএল মাতিয়েছেন ডু প্লেসি। তবে ২০১৬ ও ২০১৭ মৌসুমে খেলা হয়নি সাউথ আফ্রিকার সাবেক অধিনায়কের। মূলত সেই সময় দুবছরের জন্য নিষিদ্ধ ছিল চেন্নাই। লম্বা সময় দলটির হয়ে খেললেও সর্বশেষ আইপিএল মৌসুমে তাকে রিটেইন করেনি তারা।
এমনকি নিলাম থেকে দলে নিতেও আগ্রহ দেখায়নি চেন্নাই। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেছেন ডু প্লেসি। চেন্নাইয়ে রিটেইন না করলেও দলটির মালিকাধীন জোহানেসবার্গের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সরাসরি চুক্তি করার চেষ্টা করা হচ্ছে মঈন আলীর সঙ্গেও।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অ্যানরিখ নরকিয়ার সঙ্গে চুক্তি করেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদের দল পোর্ট এলিজাবেথের জার্সিতে খেলবেন এইডেন মার্করাম। আইপিএলে হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
এদিকে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাটলার। সর্বশেষ আইপিএলে ক্যারিয়ার সেরা মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক। আইপিএলের মতো সাউথ আফ্রিকা লিগেও দলটির মালিকানাধীন পার্লের হয়ে খেলবেন বাটলার।
নিলামের আগে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের মালিকানাধীন কেপ টাউনে খেলবে ইংল্যান্ডের লিভিংস্টোন-স্যাম কারান, আফগানিস্তানের রশিদ এবং সাউথ আফ্রিকার রাবাদা। লক্ষৌ সুপার জায়ান্টসের দল ডারবানে খেলবেন কুইন্টন ডি কক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?