আর্জেন্টিনার বিপক্ষে বাতিল হওয়া ম্যাচটি খেলবেন কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ব্রাজিল
কথাটি শুনে আপনি অবাক হলেও রয়েছে শতভাগ সত্যতা। এখনও যে ঝুলে আছে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ভেস্তে যাওয়া বাছাইয়ের সেই ম্যাচ। যেকোনো মূল্যে ম্যাচটি পুনরায় আয়োজন করতে চায় ফিফা, কিন্তু এখন আর সেটি খেলতে রাজি নয় কোনো দলই।
ব্রাজিল তো কাতার বিশ্বকাপের আগে এই ম্যাচ খেলাকে এখন ঝুঁকি হিসেবে দেখছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে খবর, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি না খেলে বরং ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় তিতের দল।
বছর খানেক আগে ব্রাজিলের সাও পাওলোয় নির্ধারিত সূচিতে মাঠে গড়িয়েছিল ম্যাচটি। কিন্তু ৬ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচটি থামিয়ে দেন। আর্জেন্টিনার চার খেলোয়াড় কো’ভিড-১৯ বিধি ভেঙেছেন বলে অভিযোগ আনেন তারা। ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়।
ওই ঘটনায় দুই দেশের ফুটবল সংস্থাকেই জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। সেই সঙ্গে ম্যাচটি পুনরায় খেলতে হবে বলেও জানানো হয়। যে সিদ্ধান্তের বিপক্ষে আপত্তি তুলে দুই দেশই ফিফার আপিল কমিটিতে আবেদন করে। কিন্তু কাজ হয়নি তাতে। পরে ক্রীড়ার সর্বোচ্চ আদালতে গেছে তারা। অগাস্টের শেষে যার রায় হওয়ার কথা।
স্থগিত ম্যাচটি পুনরায় সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত ফিফার। ম্যাচের তারিখ এখনও ঘোষণা হয়নি। কিন্তু খেলোয়াড়দের চোট ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি খেলতে চান না ব্রাজিল কোচ তিতে।
ব্রাজিল ফুটবলের নিয়ন্তা সংস্থার সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, তারা ম্যাচটি না খেলার বিষয়টি ফিফাকে অবহিত করবেন।
“আমরা ফিফার সঙ্গে যোগাযোগ করব যেন ম্যাচটি না হয়। আমাদের কোচিং স্টাফদের অনুরোধ রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। কাতার বিশ্বকাপ জেতাই আমাদের মূল লক্ষ্য। সেলেসাও কোচিং স্টাফরা যদি ম্যাচটি খেলার ব্যাপারে সুপারিশ না করে, তবে সেটা যেন না হয়, আমরা সেই চেষ্টা করবো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?