চমক দিয়ে টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করলেন পাপন
জানা গেছে, এশিয়া কাপের জন্য অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছিল বিসিবি। সাকিবের এক চুক্তির কারণে বদলাতে হয় সব সিদ্ধান্ত। যেকারণে অধিনায়কের নাম ঘোষণার আগে কিছুটা সময় নিচ্ছে বোর্ড। দল ঘোষণার দিনই জানা যাবে এশিয়া কাপের অধিনায়কের নাম।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন তিন ক্রিকেটার। মাহমুদউল্লাহর পাশাপাশি যে তালিকায় আছেন টেস্ট দলের অধিনায়ক সাকিবের নামও। আর সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের হাতেই নেতৃত্বের ব্যাটনটা যাওয়া সময়ের ব্যাপার। যদিও সাকিব দেশে আসার পরই এই সিদ্ধান্ত জানাবে বিসিবি।
এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে পাপন এক প্রকার নিশ্চিত করেছেন উপায় না থাকাই সাকিবকেই দিতে হচ্ছে অধিনায়ক। পাপন বলেন, ”উপায় নাই। লিটন দাস বা সোহান (নুরুল হাসান) ঠিক থাকলে ওদের কাউকেই হয়তো দিয়ে দিতাম। ওরা দুজনই তো ইনজুরড। আজকের (বৃহস্পতিবার) মিটিংয়েও এটা নিয়ে আলোচনা হয়েছে। মোসাদ্দেক, রিয়াদ, বিজয়ের নাম এসেছে। সিনিয়রদের মধ্যে তো ওদের নামই আসে। ইয়াংদের মধ্যে তো কেউ রেডি না। মেহেদী হাসান মিরাজ যদি টি-টোয়েন্টি টিমে থাকত, ওকে হয়তো দেওয়া যেত।”
তবে অধিনায়কত্ব দিলেও সাকিবকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন, “এবার হয়তো ওকে বেনিফিট অব ডাউট দেব। তবে আপনাকে এটা বলে দিতে পারি, এটাই হবে ওর জন্য শেষ সুযোগ। ওকে অবশ্যই কড়া নজরদারিতে রাখা হবে। ভবিষ্যতে এমন কিছু হলে আমি কারও সঙ্গে আর আলাপ করব না। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলব। আমি ব্যক্তিগতভাবে চাই, আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে, তারা ভালোভাবে শেষ করুক। তাই বলে বারবার তাদের সুযোগ দেওয়া হবে না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন