হুট করে আবারও বদলে গেল ভারতের অধিনায়ক
চোটের জন্য লম্বা সময় দলের বাইরে থাকা রাহুলকে অবশ্য এশিয়া কাপে সহঅধিনায়ক হিসেবে দলে রেখেছে বিসিসিআই। তার আগে খেলার সুযোগ করে দিতে চোট কাটিয়ে উঠতেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা করে দেওয়া হলো ডানহাতি এই ব্যাটসম্যানকে।
জিম্বাবুয়ের বিপক্ষে কেবল ফেরানোই হলো না, ধাওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রাহুলকে দেওয়া হলো নেতৃত্বের গুরুভার। ধাওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সহঅধিনায়কের দায়িত্ব।
৩০ বছর বয়সী রাহুল গত মে মাসে আইপিএলের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন। প্রথমে চোট পেয়ে ছিটকে যান এই ক্রিকেটার। পরবর্তীতে হার্নিয়ার অপারেশনের জন্য দলে ফিরতে পারেননি রাহুল। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ২০ ও ২২ আগস্ট।
ভারত ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহঅধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দিপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?