অস্ট্রেলিয়া বিশ্বকাপে মালিক ও হাফিজ থাকবেন কিনা জানিয়ে দিলেন বাবর আজম
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শুরুতে জায়গা পাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে নাটকীয়ভাবে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। জায়গা পেয়ে ব্যাট হাতে পারফর্মও করেছিলেন মালিক। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও ছিলেন মালিক। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও তৃতীয় ম্যাচ না খেলেই সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছিলেন তিনি। মূলত ছেলের অসুস্থতার কারণে প্রথম দুই টি-টোয়েন্টি খেলেই ফিরে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার। গুঞ্জন ছিল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকবেন না তিনি।
শেষ পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হয়নি তার। এরপর থেকে জাতীয় দলের জার্সিতেও নেই মালিক। জাতীয় দলের হয়ে না খেললেও সর্বশেষ পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৩ হাফ সেঞ্চুরিতে ৪০১ রান করেছিলেন এই অলরাউন্ডার। পারফর্ম করলেও তরুণদের জায়গা দিতে মালিককে বিশ্বকাপ দলে ভাবছে না পাকিস্তান।
এ প্রসঙ্গে বাবর আজম বলেন, ‘নেদারল্যান্ডস সফরের পরপরই খেলা রয়েছে, তাই পরিবর্তনের সম্ভাবনা কম। সিনিয়র খেলোয়াড়রা দল ছাড়ার পর যারা স্কোয়াডে ঢোকে, তখন তাদের ওপর মনোযোগ দিতে হয়। মোহাম্মদ হাফিজ ও মালিক দুজনই অনেক বড় মাপের খেলোয়াড় এবং আমরা তাদের অনেক মিস করব ‘
‘আসিফ আলি, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদদের তাদের অভাব পূরণ করতে হবে। আমরা তাদের প্রচুর ম্যাচ খেলাতে এবং আত্মবিশ্বাস দিতে চাই। আর এই খেলোয়াড়রা পারফর্মও করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল