ফের উইকেটশূন্য রশিদ, শেষ হলো আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২২ রানে জিতেছে আফগানরা। আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৮৯ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। তিন ম্যাচ শেষে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আইরিশরা।
১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ছাড়া টপ-মিডল অর্ডারের কেউই রানের দেখা পাননি। টাকারও ২১ বলে ৩১ রানের বেশি করতে পারেননি। ফলে যা হওয়ার হয়েছে তা-ই।
ইনিংসের ১৩ ওভারের মধ্যে দলীয় ৮৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন দলের তারকা অলরাউন্ডার জর্জ ডকরেল ও অভিষিক্ত ফিয়ন হ্যান্ড। যা কি না টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডকরেল। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুইটি ছয়ের মার। অন্যদিকে হ্যান্ড মাত্র ১৮ বল খেলে চারটি চার ও দুইটি ছয়ের মারে করেন ৩৬ রান। তবে তাদের প্রচেষ্টা স্রেফ পরাজয়ের ব্যবধানই কমাতে সক্ষম হয়েছে।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নবীন উল হক। এছাড়া ফজল হক ফারুকি ও মুজিব উর রহমানের শিকার দুইটি করে উইকেট। রশিদ খান ৪ ওভারে ৩৮ রান দিয়েও কোনো উইকেট পাননি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তিনি এর চেয়ে বেশি রান দিয়েছেন শুধুমাত্র তিনটি ম্যাচে।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছে আফগানিস্তান টপঅর্ডারের সবাই। হযরতউল্লাহ জাজাই ৩৯ রান করতে ৪০ বল খেলে ফেলেন। তবে রহমানউল্লাহ গুরবাজ ৩৫ বলে ৫৩, ইব্রাহিম জাদরান ২২ বলে ৩৬ ও নাজিবউল্লাহ জাদরান ১৮ বলে ৪২ রান করে দলকে ১৮৯ রানে পৌঁছে দেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?