বিশ্বকাপে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন আক্রমণভাগে থাকছেন যারা
একে একে বিশ্বকাপে ব্রাজিলের সর্বশেষ শিরোপা জয়ের কেটে গেছে ২০টি বছর। এশিয়ায় বসা সেই আসরের শিরোপা জয়ের পর এখন পর্যন্ত ফাইনালেও পৌঁছাতে পারেনি দলটি। এবার সেই বন্ধ্যাত্ব ঘুচানোর মিশনে নামবে তিতের দল।
সবার আগে নিজ অঞ্চলের বিশ্বকাপ বাছাই বৈতরণী পার হয়েছে ব্রাজিল। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে সেলেকাওরা।
কাতার বিশ্বকাপের আগে ব্রাজিলের সব ফুটবলাররাও রয়েছে দুর্দান্ত ছন্দে। রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ, সব জায়গাতেই আলো ছড়াচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা ছড়াছড়ি।
বিশ্বকাপের আগে অন্যান্য কোচরা যখন নিজেদের স্কোয়াডের ২৬ জনকে মেলাতেই হিমশিম খাচ্ছে সেখানে ব্রাজিল কোচ আছে অন্যরকম সমস্যায়। কাকে রেখে কাকে নিয়ে যাবেন তিনি?
বিশ্বকাপের জন্য দল ঘোষণায় আক্রমণভাগ নিয়ে সবচেয়ে মধুর সমস্যায় পড়তে যাচ্ছেন তিতে। নেইমার জুনিয়র, ভিনিসুয়াস জুনিয়র, মার্তিনেললি, গ্যাব্রিয়েল জেসুস, রোদ্রিগো, রিচার্লিসন, রাফিনহা কিংবা অ্যান্থনি। প্রত্যেকেই আছেন নিজেদের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে।
ব্রাজিলিয়ান দলের পোস্টারবয় নেইমার জুনিয়র ফিট থাকলে তার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। তবে ব্রাজিল কোচ তাকে আর উইংয়ে ব্যবহার করবেন না বলেই জানিয়েছেন। তাকে ব্যবহার করবেন ফলস নাইন কিংবা নাম্বার টেন হিসেবে।
নেইমারকে উইং থেকে সরানো মানেই ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ের দায়িত্ব নিবেন। ব্রাজিল বস তিতে এর আগে একবার জানিয়েছিলেন যে, ভিনিসিয়াসের কাছে তার প্রত্যাশা অনেক। ২০১৪ সালে যে নেইমারকে তিনি দেখেছিলেন সেই নেইমারের ভূমিকা এবার ভিনিসিয়াস নিবে এমনটাই প্রত্যাশা। লেফট উইংয়ে ভিনিসিয়াসের ব্যাকআপ থাকবেন মার্তিনেল্লি সেটা অনেকটাই নিশ্চিত।
রাইট উইং সামলানোর দায়িত্বে থাকবেন রাফিনহা এবং অ্যান্থনি। দুজনেই নিজ নিজ ক্লাবে অবিশ্বাস্য ফর্মে আছেন এবং জাতীয় দলেও তারা তাদের পরিপক্কতার ছাপ রেখেছেন।
নাম্বার নাইন হিসেবে এবার অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন রিচার্লিসন। যেহেতু তিতে নেইমারকে নাম্বার নাইন হিসেবেও ব্যবহার করার কথা ভাবছেন, তাই ক্ষেত্র বিশেষে রিচার্লিসনকে বদলি হিসেবেও দেখা যতে পারে ম্যাচে।
সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে, ইতোমধ্যেই ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবে এমন ছয়জন ফুটবলারের নাম নিশ্চিত। এই ছয়জন বাদেও আরও বাকি আছে গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো রোদ্রিগো, এবং ম্যাথিয়াস কুনহার মত চারজন দুর্দান্ত ফুটবলার।
এই চারজনের মধ্য থেকে রোদ্রিগো এবং গ্যাব্রিয়েল জেসুসেরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। রোদ্রিগো রাইট এবং লেফট দুই উইংয়েই খেলতে পারদর্শী। জেসুস স্ট্রাইকার এবং উইংয়ে খেলতে পারেন।
যেহেতু এবারের কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখে প্রত্যেক দলকে বিশ্বকাপে স্কোয়াডে ২৬জন ফুটবলার নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে, তাই তিতে চাইলে আক্রমণভাগের ফুটবলার কয়েকজন বেশিই নিতে পারেন!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে