ব্রেকিং নিউজ: বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা
মিরপুরে আজ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসবেন সাকিব আল হাসান। এরপরেই সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি।
আসুন জেনে নেই কেমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড। এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি ইনজুরিতে থাকার কারণে দল সাজাতে সমস্যায় পড়তে হয়েছে নির্বাচকদের।
তবে জিম্বাবুয়ে সফরে থাকা ক্রিকেটার সহ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা সুযোগ পেতে পারে এশিয়া কাপের চূড়ান্ত দলে। এশিয়া কাপের দলে নিশ্চিতভাবে থাকবেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ এবং মুশফিকুর রহিম। এই ৮ জন এশিয়া কাপের দলে একপ্রকার নিশ্চিত।
ওপেনিং বাদ পড়তে পারেন মুমিন শাহরিয়ার। জাতীয় দলের জার্সি গায়ে কোন ম্যাচেই ভালো খেলতে পারেননি তিনি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা পারভেজ হোসেন ইমন থাকতে পারেন এশিয়া কাপের দলে। অন্যদিকে ওয়ানডে সিরিজে রান পাওয়ায় টি টোয়েন্টি দলে থাকতে পারেন এনামুল হক বিজয়।
তার সাথে নাঈম শেখের দলে থাকাটাও এক প্রকার নিশ্চিত। তবে লিটন দাসের পরিবর্তে তার জায়গায় সৌম্য সরকারের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও স্পিন অলরাউন্ডার হিসাবে মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ থাকতে পারেন দলে।
তবে বাকি দুই ফাস্ট বোলারের ক্ষেত্রে আসতে পারে পরিবর্তন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই চারজন ফাস্ট বোলারের মধ্যে থাকবেন যেকোনো দুইজন। তবে ফিট থাকলে মোঃ সাইফুদ্দিনকে দেখা যেতে পারে এশিয়া কাপের দলে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা:
এনামুল হক বিজয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোঃ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?