ভারতের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো জিম্বাবুয়ে
মুজারাবানি ও চাতারা ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজও খেলেননি। বাংলাদেশ সিরিজে খেলা মাসাকাদজা কাঁধে চোট পাওয়ায় খেলছেন না। এ ছাড়াও বাংলাদেশ সিরিজে দলে থাকা টারিসাই মুসাকান্দাও খেলছেন না ভারত সিরিজে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি রায়ান বার্ল। তবে চোট কাটিয়ে ওঠায় ভারত সিরিজে ডাক পেয়েছেন তিনি। দলে ফিরেছেন দলে ফিরেছেন ডোনাল্ড টিরিপানোও।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। এই সিরিজ খেলেই ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ খেলতে রওনা দেবে ভারত।
এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমে ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না রাহুল। তবে চোট থেকে সেরে উঠায় তাকে দলে অর্ন্তভুক্ত করে বিসিসিআই।
গত মাসে এই সফরের জন্য ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছিল শিখর ধাওয়ানকে। তবে রাহুল দলে ফেরায় এখন রাহুলের ডেপুটি হিসেবে কাজ করবেন এই অভিজ্ঞ ওপেনার।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, টানাকা চিঁভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, টাকুডজোয়ানাশে কাইটানো, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, জন মাসারা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং ডোনাল্ড টিরিপানো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব