বিশাল হারের পর যা বললেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান
কিংসটনে হওয়া সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করা কিউইরা ৫ উইকেটে ২১৫ রানের বড় স্কোর পায়। জবাবে স্বাগতিকরা ৯ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যাওয়া নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের এমন বাজে পারফরম্যান্স বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরানের কণ্ঠে হতাশা ঝরার পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের ইঙ্গিতও মিলেছে।
‘এই মুহূর্তে কোনোকিছুই আমাদের অনুকূলে যাচ্ছে না। ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তবে আমরা যতো বেশি ক্রিকেট খেলব, আমাদের পারফরম্যান্স বাড়বে। বাস্তবতা মেনে নিতে হবে। লড়াই চালাতে হবে। আমরা একটি নতুন দল।’
‘আমরা প্রতিটা ম্যাচে এসে জিততে পারি না। কঠিন সময়ে আমাদের একটি দল হয়ে একসঙ্গে লেগে থাকতে হবে। আমরা প্রতি দুই দিন পরপর ক্রিকেট খেলছি। এটা ছেলেদের জন্য সহজ নয়।’
দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও ক্রিকেটারদের পক্ষেই নিজের অবস্থান দৃঢ়ভাবে জানান দিলেন পুরান।
‘ছেলেরা আসলে কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। এতে আমি আনন্দিত। ক্রিকেট মাঠে এসে প্রতিবার জেতা মোটেও সহজ নয়। বিশেষ করে যখন আপনার হাতে যখন পর্যাপ্ত খেলোয়াড় নেই। ১৫ জনের স্কোয়াডের ভেতর চারজনই ইনজুরিগ্রস্ত। তাই আমি ছেলেদের জন্য গর্বিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?