শীর্ষ দশে জায়গা করে নেওয়া অবিশ্বাস্য: আলিয়া ভাট
সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পরই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ডার্ক কমেডিধর্মী এই সিনেমাটিতে আলিয়ার অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে। যার প্রভাব পড়েছে দর্শক ভিউয়ে। দর্শক ভিউয়ে সিনেমাটি বর্তমানে বিশ্বের ১৬টি দেশের মধ্যে শীর্ষ ১০-এ অবস্থান করছে।
মুক্তির পর থেকে ডার্লিংস সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কেনিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোসহ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ১৬টি দেশের শীর্ষ ১০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।
নিজের সিনেমার এমন সাফল্যে উচ্ছ্বসিত আলিয়া বলেন, ‘ডার্লিংস সবসময়ই আমার জন্য একটি অনন্য এবং বিশেষ সিনেমা। আমি স্ক্রিপ্ট পড়ার সাথে সাথেই সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, এর চেয়ে বড় পরিসরে দর্শকদের কাছে এই ভিন্ন ভিন্ন গল্প পৌঁছে দিতে চেয়েছিলাম। যে কাজে পাশে থেকেছে নেটফ্লিক্স। কৃতজ্ঞতা তাদের প্রতি। আমার প্রথম প্রযোজিত সিনেমার এমন সাড়া দেখে আমি সত্যি আনন্দিত। মুক্তির প্রথম সপ্তাহে শীর্ষ দশে জায়গা করে নেওয়া অবিশ্বাস্য! এটা শুধু আমার নয়, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিরাট একটি অর্জন। আমার বিশ্বাস দর্শকদের এই ভালোবাসা অব্যাহত থাকবে।’
সিনেমাটির নির্মাতা জাসমিত কে রিন বলেন, ‘আমাদের ভালোবাসা আর শ্রমে নির্মিত ডার্লিংসকে সারাবিশ্বের দর্শকরা এভাবে গ্রহণ করবে, ভাবতে পারিনি। একজন ফিল্মমেকার হিসেবে এটা দেখে ভালো লাগছে যে, সারাবিশ্বের দর্শকরা একটি বোতামে ক্লিক করে ডার্লিংস দেখছে এবং প্রথম সপ্তাহে এমন অর্জন সত্যি গর্বের।’
গৌরী খান, আলিয়া ভাট ও গৌরব ভার্মা প্রযোজিত ডার্লিংস একটি ডার্ক কমেডি। সিনেমাটি পরিচালনা করেছেন জাসমিত কে রিন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন