ক্রিকেট দুনিয়াতে তোলপাড়: নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারকে চড় মারলেন রাজস্থানের মালিক
সম্প্রতি টেলর দাবি করেছেন, নিউজিল্যান্ডের ড্রেসিং রুমে বর্ণবাদের মতো ঘটনা ঘটেছে। এবার জানা গেছে, ২০১১ সালে আইপিএল খেলার সময় রাজস্থান রয়্যালসের মালিক থাপ্পড় মেরেছিলেন এই কিউই ক্রিকেটারকে।
২০১১ সালের আইপিএলে মোহালিতে কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। টেলর সেই ঘটনা নিয়ে বলেন, ‘জিততে হলে আমাদের ১৯৫ রান করতে হতো। আমি শূন্য রানেই এলবির ফাঁদে পড়ে আউট হয়ে যাই। দলও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।
ম্যাচশেষে পুরো দল, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট আমরা যে হোটেলে ছিলাম এর ছাদে বারে অবস্থান করছিলাম। শেন ওয়ার্নের সঙ্গে তখন রাজস্থানের একজন মালিক লিজ হার্লি ছিলেন।
তিনি এসে আমাকে বলেন, “রস, শূন্য রানে আউট হয়ে যাওয়ার জন্য তোমাকে আমরা মিলিয়ন ডলার দেয় না।” এই কথা বলেই আমার গালে তিন-চারটা থাপ্পড় মেরে বসেন। মারার সময় তিনি হাসছিলেন এবং খুব জোরেও মারেননি।
তবে আমার কাছে মনে হয়নি তিনি কেবল অভিনয় করেছেন। সেই মুহূর্তে আমি এটাকে ইস্যু করে তুলিনি। তবে আমি ভাবতেও পারিনি, পেশাদার স্পোর্টিংয়ে এমন কিছু ঘটতে পারে।’
রস টেলর সেই মৌসুমে ১ মিলিয়ন ডলারের বিনিময়ে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। ২০১১ সালের সেই মৌসুমে ১২ ম্যাচে মোটে ১৮১ রান করতে পেরেছিলেন এই কিউই ক্রিকেটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?