অবিশ্বাস্য ভাবে শেষ হলো বার্সেলোনা বনাম ভায়োকানোর মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শনিবার রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘরের মাঠেও জিততে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। একের পর এক সুযোগ মিসের হতাশায় মাঠ ছাড়তে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। গোলরক্ষক টের স্টেগানের দৃঢ়তায় উল্টো পরাজয়ের হাত থেকে বেঁচেছে তারা।
অথচ পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছেন রবার্ট লেওয়ানডস্কি, ওসুমানে দেম্বেলে, রাফিনহারা। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। গোলের জন্য অন্তত ২১টি শট করে মাত্র ছয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। কিন্তু পায়নি কোনো গোল।
ম্যাচের ১২ মিনিটে একবার বল জালে জড়ান লেওয়ানডস্কি। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। পরে ২০ মিনিটের সময় লেওয়ানডস্কির পাসে দেম্বেলের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেও লাভ হয়নি বার্সার।
দ্বিতীয়ার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল শেষ বাঁশি বাজার ঠিক আগে দিয়ে। প্রতিপক্ষের তারকা ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে কড়া ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখেন বার্সার অধিনায়ক সার্জিও বুসকেটস। যে কারণে পরের ম্যাচটি খেলতে পারবেন না বুসকেটস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?