কোহলিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সিকান্দার রাজা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়ে অবস্থান করছে ভারতীয় দল। দলে নেই কোহলি। তাতে কী! আনুষ্ঠানিক সব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্রিকেটারদের প্রশ্ন করা হচ্ছে কোহলির সাম্প্রতিক অফ-ফর্ম নিয়েও। রাজাকেও প্রশ্ন করা হয়েছিল কোহলি প্রসঙ্গে।
জবাবে তিনি বলেন, 'বিরাট ভাই সব ফরম্যাটের ক্রিকেটার। ওনাকে আমি টাইগার উডস অথবা মোহাম্মদ আলীর সঙ্গে একই ব্র্যাকেটে রাখতে চাই। এই মানুষগুলো তাদের যার যার খেলায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারা সবসময় গতানুগতিগ বিষয়ের বাইরে চিন্তাভাবনা করেছেন। তারা নতুন নতুন এমন কিছু চিন্তা করেছেন যা পরবর্তীতে সবাই অনুসরণ করেছে।'
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।
তারপর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে তাকে আর দলে রাখেনি ভারত। যদিও এশিয়া কাপের স্কোয়াডে আছেন কোহলি। একটানা অফ-ফর্মে থাকা কোহলিকে ফর্মে ফিরতে কোনো পরামর্শ দিতে নারাজ রাজা।
তিনি আরও বলেন, 'আমার মনে হয় না ক্যারিয়ারে ১৬-২০ হাজার রান যিনি করেছেন তাকে উপদেশ দেয়ার মতো অভিজ্ঞতা আমার আছে। আমি তাকে কী বলব? আমি তাকে কিছুই বলতে পারি না। সবারই এখন চুপচাপ থাকা উচিত। এই মানুষটাকে শান্তিতে থাকতে দেয়া উচিত। তিনি আবারও ফর্মে ফিরবেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?