নেইমার এমবাপ্পের সম্পর্ক প্রকাশ্যে
পিএসজির কোচ নিয়োগে প্রভাব খাটাতে পারবেন এমবাপ্পে, কোন খেলোয়াড়কে দলে নেওয়া হবে আর কোন খেলোয়াড়কে বিক্রি করা হবে, ভূমিকা রাখতে পারবেন সেই ব্যাপারে। এমন সব ক্ষমতা নাকি দেওয়া হয়েছে এমবাপ্পেকে। এমনও শোনা গিয়েছিল, তিনি নেইমারকে আর দলে চান না।
সব গুঞ্জন সত্যি কিনা বলা মুশকিল, তবে কিছু সুবিধা যে এমবাপ্পেকে দেওয়া হয়েছে, তা বোঝা গেল পরশু রাতে লিগে মঁপেলিয়ের বিপক্ষে পিএসজির ৫-২ গোলে জেতা ম্যাচে। ২৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল পিএসজি। লিওনেল মেসি ও নেইমারের মতো দুজন অভিজ্ঞ খেলোয়াড় থাকতে সেই পেনাল্টি নিলেন এমবাপ্পে। পেনাল্টি থেকে অবশ্য গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি স্ট্রাইকার।
পরে অবশ্য একটি গোল করেছেন এমবাপ্পে। তবে পিএসজির জয়ে জোড়া গোল করে বড় ভূমিকা রেখেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের একটি গোল অবশ্য পেনাল্টি থেকে। ম্যাচে পিএসজির পাওয়া দ্বিতীয় পেনাল্টিটি তিনিই নিয়েছেন।
এমবাপ্পের প্রথম পেনাল্টি নেওয়া নিয়ে অবশ্য নেইমার বা কোচ ক্রিস্তফ গালতিয়ের ম্যাচ শেষে কোনো কথা বলেননি। তবে অনেকের কাছেই এটা স্পষ্ট হয়েছে, পিএসজিতে এখন পেনাল্টি নেওয়ায় অগ্রাধিকার এমবাপ্পের।
এক ফুটবলপ্রেমী বিষয়টি নিয়ে পিএসজির সমালোচনা করে টুইট করেন। @নেইমারগিয়াবিআর নামের আইডি থেকে করা টুইটি এ রকম, ‘এটা অফিশিয়াল, এমবাপ্পেই এখন পিএসজির হয়ে পেনাল্টি নেবেন। স্পষ্টতই, এটা চুক্তির বিষয়। কারণ, বিশ্বের কোনো ক্লাবেই নেইমার পেনাল্টি নেওয়ার জন্য দ্বিতীয় পছন্দ হতে পারে না।’
টুইটটি এখানেই শেষ করেননি ওই ফুটবলপ্রেমী। তিনি আরও লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে, এটা চুক্তি নবায়নের বিষয়। এমবাপ্পে পিএসজিকে নিজের মনে করে!’ টুইটটি নজরে পড়েছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাঁর ভেরিফায়েড টুইটার থেকে এই টুইটে ‘লাইক’ও দিয়েছেন।
কে জানে, এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্কটা এবার সত্যি সত্যিই খারাপ হয়ে যায় কি না!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে