এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং পজিশনে থাকছে সবচেয়ে বড় চমক
এই জায়গায় যাকে তাকে সুযোগ দিয়েও সমস্যার সমাধান করতে পারছে না তারা। যে কারণে এশিয়া কাপের দলের মাত্র দুইজন নিয়মিত ওপেনার নিয়ে দল সাজিয়েছে বিসিবি। যেখানে অন্য সব দিপাক্ষির সিরিজের কমপক্ষে চারজন ওপেনার দলে রাখত নির্বাচকরা।
তাই এশিয়া কাপের দল নিয়ে এখন বড়ই প্রশ্ন? ‘ওপেনিং করবেন কে কে? এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ দলের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
সুযোগ পাওয়ার পর বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ছাড়া ভালো পারফরম্যান্স করতে পারেননি অন্য কোন ম্যাচগুলিতে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন।
যদিও ওই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। একাদশে তিনি যে একদম পাকাপাকি ভাবে নিশ্চিত তাও নয়। তাহলে কেনই দুই ওপেনার নিয়ে দল সাজিয়েছে বিসিবি? জানা গেছে মিডিল অর্ডার থেকে কাউকে এনে ওপেনিং করাতে পারেন সাকিব আল হাসান।
তেমনি একটি পরিকল্পনা হয়েছে দল ঘোষণার সভায়। জানা গেছে এশিয়া কাপে ওপেনার হিসেবে দেখা যেতে পারে আফিফ হোসেন অথবা সাকিব আল হাসানকে। এর ঘরোয়া ক্রিকেটের দিকে ওপেনিংয়ে ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে আফিফ হোসেনের। অন্যদিকে জাতীয় দলে হয়েও ওপেনিং ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। এর আগেও এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং সাকিব আল হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ