২০ চার আর ৫ ছক্কায় পুজারার ব্যাটিং ঝড়
সোমবার হোভের কাউন্টি গ্রাউন্ডে সারের বিপক্ষে পুজারার ১৩১ বলে ১৭৪ রানের ইনিংসের সুবাদে ৩৭৮ রানের বড় সংগ্রহ পায় সাসেক্স। জবাবে ৩১.৪ ওভারে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে সারে। যার ফলে ২১৬ রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে সাসেক্স।
ঠিক আগের ম্যাচেই গত শুক্রবার ওয়ারউইকশায়ারের বিপক্ষে মাত্র ৭৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন পুজারা। তবু ম্যাচটি ৫ রানে হেরে যায় সাসেক্স। পরের ম্যাচে আর কোনো ভুল হয়নি, অধিনায়ক পুজারার ২০ চার ও ৫ ছয়ের মারে সাজানো সেঞ্চুরির ম্যাচটি জিতেই মাঠ ছেড়েছে সাসেক্স।
পুজারা ছাড়াও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন নম্বরে নামা টম ক্লার্ক। ইনিংসের ৩৬তম ওভারের শেষ বলে দলীয় ২১৪ রানে আউট হন ক্লার্ক। পুজারা সঙ্গে ২০৯ রানের জুটি গড়ার পথে তিনি ১০৬ বলে ১৩ চারের মারে করেছেন ১০৪ রান। পরের ১৪ ওভারে সাসেক্স যোগ করে আরও ১৬৪ রান।
ক্লার্ক আউট হওয়ার সময় ৯৪ বলে ৮১ রানে অপরাজিত ছিলেন পুজারা। সেখান থেকে পরের ১৪ ওভারের মধ্যে ৩৭ বল মোকবিলা করে ৯৩ রান করেন সাসেক্সের অধিনায়ক। তার এই তাণ্ডবেই মূলত ৩৭৮ রানের বিশাল সংগ্রহে পৌঁছায় সাসেক্স, যা পরে দলকে পাইয়ে দেয় ২১৬ রানের জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?