ওয়েস্ট ইন্ডিজে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন সাব্বির
বাংলাদেশ টাইগার্সের হয়ে দারুণ পারফর্ম করায় 'এ' দলে সুযোগ মিলেছে সাব্বিরের। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়ার আগে আরও একটি ভালো সংবাদ পেয়েছেন তিনি। অনেকটা আকস্মিকভাবেই এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
আপাতত সাব্বিরের পুরোপুরি মনোযোগই থাকছে ওয়েস্ট ইন্ডিজে। 'এ' দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে এশিয়া কাপের আগে নিজের প্রস্তুতি সারতে চান তিনি। তারপর দেশে ফিরে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন তিনি।
বিসিবি'র পাঠানো ভিডিও বার্তায় সাব্বির বলেন, 'হেড কোচ আমাদের পরিকল্পনা দেবে। উনি যে পরিকল্পনা দেন সেটা মেনেই খেলার চেষ্টা করব। কীভাবে ম্যাচ জেতা যায়, কীভাবে আরও উন্নতি করা যায়, কীভাবে এখানে ভালো খেলতে পারি সেটা নিয়ে চেষ্টা থাকবে।'
'আমাদের এখানে সব সুযোগ-সুবিধাও আছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে আমাদের একদিন সময় আছে। ভালোমত প্রস্তুতি নেব। চেষ্টা করব শতভাগ দেয়ার জন্য। ম্যাচ জেতার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।'
দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে গত ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ ‘এ’ দল। দলটির অধিনায়কত্ব পান মোহাম্মদ মিঠুন।
ইতোমধ্যেই দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ 'এ' দল। দুটিতেই ড্র করেছে তারা। সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ হবে আগামী ১৬ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব