এশিয়া কাপে ওপেনিংয়ে খেলবে মুশফিক: সুজন
জিম্বাবুয়ের বিপক্ষে এনামুল হক বিজয় ওয়ানডে সিরিজে ভালো খেললেও টি-টোয়েন্টি নিয়ে এখনো তাকে সন্দেহ রয়েছে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এটি তার ক্রিকেট ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
তাই এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দুই ওপেনার নিয়ে দল ঘোষণায় নানা প্রশ্নের মুখে পড়েছে বিসিবি। যদিও কিছুদিন ধরে গুঞ্জন উঠছিল মিডিল অর্ডার থেকে কাউকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। এবার সেই গুঞ্জন সত্যি করলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গত এশিয়া কাপেও এমনটি হয়েছিল বাংলাদেশের সাথে। গত এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী জুটি ধারাবাহিক ব্যর্থ হলে লিটন ও মিরাজকে দিয়ে ফাইনালে ওপেনিং করান অধিনায়ক মাশরাফি। দুজনের শতরানের জুটি ম্যাচে রোমাঞ্চ ছড়ায়। বাংলাদেশ ম্যাচটি জিততে না পারলেও তাদের জুটি প্রশংসিত হয় সর্বত্র।
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সোমবার বলেছেন, “স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা স্থানীয় ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেকগুলো অপশন আছে আমাদের হাতে। আফগানিস্তানের যে বোলিং অ্যাটাক, সেটার সামনে আমরা কাকে ওপেন করাবো সেটা নিয়ে ভাবছি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?