চেন্নাইকে বিদায় জানালেন জাদেজা
সর্বশেষ আইপিএলে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন জাদেজা। একের পর এক হারে টুর্নামেন্টের মাঝ পথেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে তাকে। এরপর একাদশ থেকেও ছিটকে যান।
তার ভাগ্য সঙ্গী হলে একাদশে ফিরতে পারতেন। তবে চোট তাকে পুরো আসর থেকেই ছিটকে দিয়েছিল। আইপিএলের গত মৌসুমটা যেভাবেই হোক ভুলে যেতে চাইবেন জাদেজা।
আইপিএলের সর্বশেষ আসরে ১০ ম্যাচ খেলে জাদেজার ব্যাট থেকে এসেছে মাত্র ১১৬ রান। পাশাপাশি বল হাতেও সুবিধা করতে পারেননি তিনি। আসরে উইকেট শিকার করেছেন মোটে ৫টি। তার এমন পারফরম্যান্সের কারণে দলও ভুগেছে পুরো আসর জুড়ে।
একেতো তিনি নিজে পারফর্ম করতে পারেননি, অন্যদিকে তার নেতৃত্বে দলও সুবিধা করতে পারেনি। তিনি ৮ ম্যাচে চেন্নাইয়ের অধিনায়কত্ব করেছেন। আর তাতে ৬ বার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। জয় পেয়েছেন কেবল দুই ম্যাচে।
নিজের এমন বিবর্ণ পারফরম্যান্স আর তার অধীনে দলের এমন বাজে অবস্থা সবমিলিয়ে এবার চেন্নাই ছাড়তে পারেন জাদেজা। এখনও পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?