ব্রেকিং নিউজ: তারকা ক্রিকেটারকে হারালো ভারত
কাঁধে ব্যথা পাওয়ায় সেই ম্যাচটিও আর খেলতে পারেননি সুন্দর। এবার ছিটকে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অবশ্য আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে এখনও কিছু জানায়নি।
তবে জনপ্রিয় সংবাদমাধ্যম পিটিআই বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সুন্দরের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে। বিসিসিআইয়ের সেই কর্তা আরও বলেছেন, শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমীতে রিহ্যাব শুরু করবেন সুন্দর।
গত ফেব্রুয়ারির পর ভারতের হয়ে আর খেলতে দেখা যায়নি সুন্দরকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরি ছিল তার। এ ছাড়া বছরের শুরুতে ভারত দলের দক্ষিণ আফ্রিকা সফরেও দেখা যায়নি তাকে। সেই সময় করোনা আক্রান্ত ছিলেন তিনি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় বিশ্রামে থাকায় এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল, কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন