হার্দিক ফর্মে থাকলে ভারতের চেহারা বদলে যায়
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হার্দিক। এমনকি প্রথমবার আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। আইপিএলের সেই ফর্ম তিনি এখনও ধরে রেখেছেন।
ভারতের সাম্প্রতিক সিরিজগুলোতে বড় অবদান রাখছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে হার্ড হিটিংয়ের জন্য বেশ প্রশংসা কুড়ালেও এখন তিনি ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন। দলের প্রয়োজনে আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক উভয় ধরনের ব্যাটিং করতে পারেন।
ক্লুজনার বলেন, 'সাদা বলের ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার মতো একজন পেস বোলিং অলরাউন্ডার যে কোনও দলে ভারসাম্য আনে। আমরা তাকে যেভাবে দেখে অভ্যস্ত সে তেমন ফর্মে ফিরেছে দেখে খুব ভালো লাগছে। হার্দিক যখন নিজের সেরা ফর্মে থাকে তখন ভারতকে ভিন্নরকম দেখায়।'
সর্বশেষ আইপিএলের আগে প্রায় দুই বছরের মতো অফফর্মে ছিলেন হার্দিক। এর বড় কারণ ছিল অবশ্য তার ফিটনেস। এই সময়ে তিনি ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি। ২০১৮ সালে এশিয়া কাপের সময় পিঠের চোটে পড়েছিলেন হার্দিক। এর ফলে ২০১৯ বিশ্বকাপে ছন্দে ছিলেন না তিনি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিকের পুরোপুরি সার্ভিস পায়নি ভারত।
এরপর থেকে তিনি ফিটনেসে মনযোগ বাড়িয়েছেন, যা তাকে সাফল্য এনে দিয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আইপিএলে নতুন এক হার্দিককে দেখেছেন ক্রিকেট ভক্তরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে