চেষ্টা নয়, করে দেখানোর জেদ থাকতে হবে: এবাদত
এশিয়ার সেরা হওয়ার টুর্নামেন্টে সর্বশেষ চার আসরের তিনটিতে ফাইনাল খেলেছে বাংলাদেশ। যার মাঝে আছে ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরটিও আছে। যদিও সম্প্রতি এই ফরম্যাটে তেমন লড়াই করতে পারছে না লাল-সবুজের দলটি। সর্বশেষ ১৯ ম্যাচে জিতেছে কেবল চারটিতে।
এমন অবস্থায় আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে কতটা আশাবাদী দল? লক্ষ্যটাই কি থাকছে? আজ (১৬ আগস্ট) মিরপুরে এমন সব প্রশ্নের মুখোমুখি হতে হয় এবাদতকে। এই প্রসঙ্গে তিনি বলেন,‘ আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাবো আরেক জিনিস।'
'আমার জীবন থেকে আমি চেষ্টা করবো এই জিনিসটা শেষ, আমি করে দেখাবো, আমরা করবো ইন শা আল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইন শা আল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের। শারজাহ ও দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে, বি গ্রুপে টাইগারদের সঙ্গী শ্রীলঙ্কাও। আরব আমিরাতের গরম কোনো সমস্যা হবে কীনা জানতে চাওয়া হয় এবাদতের কাছে।
অবশ্য এসব অজুহাতে একদমই যেতে চাননি টাইগার পেসার। তিনি বলেন, ‘গরম কোনো এক্সকিউজ না, আমাদের দেশেও অনেক গরম। গরম আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। উইকেটটা ওখানে ভালো থাকবে বুদ্ধি করে বল করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব