অল আউট বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
বাঁহাতি এই ব্যাটারের ফেরার পর দ্রুতই আউট হয়েছেন সাইফ হাসান। শেরমন লুইসের ইন সুইং ডেলিভারিতে উইকেটকিপার জশুয়া ডি সিলভার গ্লাভসে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। চার মারার পরের বলে আউট হওয়া সাইফ এদিন ফিরেছেন ৫ বলে ৬ রান করে। ইনিংসের শুরু থেকেই খানিকটা অস্বস্তিতে ছিলেন সৌম্য সরকার।
ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছিলো বাঁহাতি এই ব্যাটারকে। যদিও পরবর্তীতে খানিকটা সামলে নেয়ার চেষ্টা করে দ্রুত রান তুলতে চেয়েছিলেন সৌম্য। তবে বাঁহাতি এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি ফিলিপ। ডানহাতি এই পেসারের বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। ২০ বলে ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন সৌম্য।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন মোহাম্মদ মিঠুন। তবে ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের এই অধিনায়ক। জাস্টিন গ্রিভসের বলে ডি সিলভাকে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন মিঠুন। কদিন আগেই বাংলাদেশের এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। তবে নিজেকে প্রমাণের ম্যাচে ব্যর্থ ডানহাতি এই ব্যাটার।
পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলতে পারেননি তিনি। গ্রিভসের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ডি সিলভার গ্লাভসে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফেরেন সাব্বির। এদিকে একই ওভারের শেষ বলে ৪ রানে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারের তৃতীয় বলে শূন্য রানে আউট হয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরি।
ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারছে না বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫০ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা। শেষ জাকের আলী অনিক ২৫ রান করলে ৮০ রানে অল আউট হয় বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি উইকেট নিয়েছেন গ্রিভস।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল- ৮০/১০ (২৩.২ ওভার) (নাইম ০, সাইফ ৬, সৌম্য ১৫, মিঠুন ১২, সাব্বির ৩, জয় ৪, জাকের ২৫; গ্রিভস ৪/২৫)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের