মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
আরব আমিরাতে হতে যাওয়া এবারের এশিয়া কাপের অনলাইন টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান প্লাটিনামলিস্ট। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এশিয়া কাপের টিকিট ছাড়ার পর প্রায় সাড়ে ৭ লাখ টিকিটপ্রত্যাশী দর্শক ওয়েবসাইটে ঢুকেছিলেন।
যে কারণে ওয়েবসাইটটি কিছুক্ষণের জন্য বন্ধই হয়ে যায়। তবু টিকিট শেষ হতে কয়েক মিনিটের বেশি লাগেনি। এছাড়া সশরীরে উপস্থিত হয়েও টিকিট কেনার ব্যবস্থা রাখা হয়েছিল। যেগুলোর জন্য টিকিট ছাড়ার দুই ঘণ্টা আগে থেকেই সাড়িতে দাঁড়িয়ে গেছিলেন টিকিটপ্রত্যাশীরা।
এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ আগস্ট 'এ' গ্রুপের প্রথম ম্যাচে লড়বে এ দুই দল। পরে দুই দলই যদি সুপার ফোরের টিকিট পায় তাহলে আগামী ৪ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে তারা।
সবশেষ সুপার ফোরেও যদি সেরা দুই দলের মধ্যে থাকে ভারত ও পাকিস্তান- তাহলে ১১ সেপ্টেম্বরের ফাইনালেও দেখা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের লড়াই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন