খেলোয়াড়দের ‘দ্রুত গোসল’ করতে বললো ভারত
বেশ কিছুদিন পরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে হারারে শহর। সেখানে খেলতে গিয়ে এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারতও। দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন এ খবর। পানি সংকটের কারণে কোনোভাবেই অপচয়ের কথা ভাবতে পারছে না জিম্বাবুয়ে।
শুধু দ্রুত গোসল করাই নয়, সাধারণত টিম হোটেলে সুইমিং পুলে যে সেশনটি রাখা হয়; পানির অপচয় রোধে সেটি বাতিল করে দিয়েছে ভারত। ইনসাইড স্পোর্টসে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছেন, ‘হারারেতে পানির সংকট তীব্র এবং আমাদের খেলোয়াড়দেরও এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে কোনোভাবেই যেনো পানি অপচয় না করা হয় এবং যত দ্রুত গোসল করে নেওয়া যায়। এছাড়া পানির অপচয় রোধে সুইমিং পুল সেশনও বাদ দেওয়া হয়েছে।’
হারারেতে বসবাসরত মানুষরাও ভুগছেন পানির অভাবে। বিশুদ্ধ পানির খোঁজে দূরদূরান্তে যেতে হচ্ছে তাদের। অথচ এই সমস্যা খরার কারণে হয়নি। বরং মর্টন জ্যাফ্রে ওয়াটারওয়ার্কস প্ল্যান্টে ত্রুটির কারণে পানি পরিশোধন করা যাচ্ছে না। এই প্ল্যান্ট থেকে ২০ লাখের বেশি মানুষ পানি পেয়ে থাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে