পাওয়ার হিটিং কোচের দায়িত্ব নিজেই পালন করতে চান সিডন্স
এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের নিয়ে চলছে সিডন্সের নিবিড় অনুশীলন। ঐচ্ছিক অনুশীলন হওয়া সত্ত্বেও তীব্র গরমের মধ্যেই সিডন্সের সাথে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। গুরুত্ব দেওয়া হচ্ছে পাওয়ার হিটিংয়ের ওপর।
এসব বিষয় দেখভাল করতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে এসেছিলেন বোর্ড প্রধান। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বোর্ড পাওয়ার হিটিংয়ের জন্য স্পেশালিষ্ট কোচ নিয়োগের কথা ভাবলেও সিডন্স নিজেই এই দায়িত্ব পালন করতে চান।
পাপন বলেন, 'আমরা চিন্তা করেছিলাম পাওয়ার হিটিংয়ের জন্য স্পেশালিষ্ট কোনো কোচ বাইরে থেকে নিয়ে আসব। কীভাবে সমাধান করা যায় এটা নিয়ে (সিডন্সের সাথে) আলোচনা করছিলাম। জেমি বলল ও এটাতে খুব আগ্রহী।'
টি-টোয়েন্টিতে ধুন্ধুমার চার-ছক্কার ব্যাটিংই সবাই প্রত্যাশা করেন। সেই প্রত্যাশা পূরণে অনেক পিছিয়ে টাইগাররা। এতে বিরক্ত নাজমুল হাসান পাপনও।
বিসিবি সভাপতি বলেন, 'টি-টোয়েন্টিতে আমাদের খেলোয়াড় ঠিক আছে। খেলোয়াড় নেই তা তো নয়। সমস্যা হল মানসিকতা, এটা পরিবর্তন করতে হবে। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই তাহলে টি-টোয়েন্টির মানসিকতা পুরোপুরি পরিবর্তন করতে হবে।'
পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, 'এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নেই। ১৩০-১৪০ করে একদিন হয়ত জিতে যাব। নিয়মিত জিততে হলে ১৮০, ১৯০, ২০০ করতে হবে। আমাদের এখনকার মাইন্ডসেটে পাওয়ার হিটিংয়ের কোনো লক্ষ্মণ দেখছি না। খেলার মধ্যেও এটা দেখতে পাই না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live