শেষ প্রথম ওয়ানডে ম্যাচ, জিম্বাবুয়েকে বিশাল লজ্জা দিল ভারত
সেই জিম্বাবুয়ে এবার পাত্তাই পেলো না ভারতের সামনে। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১০ উইকেট আর ১১৫ বল হাতে রেখেই হারিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।
টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রাহুল। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেলদের তোপে ৪০.৩ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
এই রানও হতো না যদি না লোয়ার অর্ডার লড়াই করতো। ৩১ রানেই শীর্ষ ৪ ব্যাটারকে হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা সিকান্দার রাজা আউট হন মাত্র ১২ রানে।
অধিনায়ক রেগিস চাকাভা ৩৫ আর শেষদিকে রিচার্ড এনগারাভার ৩৪ ও ব্র্যাড ইভান্সের অপরাজিত ৩৩ রানে ভর করে ১৮৯ পর্যন্ত যেতে পেরেছে জিম্বাবুয়ে।
ভারতের দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা আর অক্ষর প্যাটেল নেন ৩টি করে উইকেট।
জবাবে দুই ওপেনার শিখর ধাওয়ান আর শুভমান গিল মিলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩০.৫ ওভারে। ধাওয়ান ৮১ আর গিল ৮২ রানে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে