সেঞ্চুরির পরই ফিরলেন নাইম, ব্যর্থ মিঠুন, দেখেনিন সর্বশেষ স্কোর
সৌম্য ফেরার পর বাংলাদেশের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাইম শেখ ও সাইফ হাসান। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৩ রান তুলেছে সফরকারীরা। পাওয়ার প্লের উইকেট হারায় বাংলাদেশ। ব্রায়ান চার্লসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৯ রান করা সাইফ।
আনঅফিসিয়াল প্রথম ওয়ানডের মতো এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। শেরমন লুইসের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ওপেনার। প্রথম ম্যাচে ১৫ রান করা সৌম্য এদিন আউট হয়েছেন ৬ রানে।
প্রথম ওয়ানডের মতো এদিনও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে মোহাম্মদ মিঠুনের বাংলাদেশ ‘এ’ দল। একাদশ থেকে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। তার পরিবর্তে খেলছেন শাহাদাত হোসেন দিপু।
বাংলাদেশ: মোহাম্মদ মিঠুন, জাকের আলি অনিক, সাইফ হাসান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ, নাইম শেখ, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মৃত্যুঞ্জয় চৌধুরি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল- ১৬৪/৪ (৩৩.৪ ওভার) (নাইম ১০৩, সৌম্য ৬, সাইফ ১৯, মিঠুন ২৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন