ঐতিহাসিক লর্ডসে ব্রডের বিশ্বরেকর্ড
ইনিংসের ৬৩তম ওভারে কাইল ভেরাইনাকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন ব্রড। তার আগে এই কীর্তি করে দেখানো একমাত্র বোলার হলেন তারই স্বদেশী ও দীর্ঘদিনের সতীর্থ জিমি অ্যান্ডারসন। আর কেউ এর ধারেকাছেও নেই।
লর্ডসে উইকেটের সেঞ্চুরি পূরণের মাধ্যমে আরও একটি অনন্য রেকর্ডেও নাম তুলেছেন ব্রড। সেটি হলো নির্দিষ্ট কোনো মাঠে ১০০ টেস্ট উইকেটের রেকর্ড। যা তার আগে করতে পেরেছেন মাত্র তিনজন বোলার। এর মধ্যে মুত্তিয়া মুরালিধরন তিনটি ভিন্ন মাঠে করেছেন উইকেটের সেঞ্চুরি।
কলম্বোর এসএসসি গ্রাউন্ডে মুরালির উইকেটসংখ্যা ১৬৬টি। কোনো নির্দিষ্ট মাঠে এতো উইকেট নিতে পারেননি আর কেউ। এছাড়া ক্যান্ডিতে ১১৭ ও গলে ১১১ উইকেট রয়েছে মুরালির। লর্ডসে জিমি অ্যান্ডারসনের উইকেট ১১৭টি। নির্দিষ্ট মাঠে উইকেটের সেঞ্চুরি করা অন্য বোলার হলেন রঙ্গনা হেরাথ, গলে ১০২টি।
লর্ডসে সর্বোচ্চ ১১৭ উইকেট অ্যান্ডারসনেরই। এছাড়া ব্রডের শিকার এখন ১০০টি। তৃতীয় সর্বোচ্চ ৬৯ উইকেট রয়েছে স্যার ইয়ান বোথামের। যিনি খেলা ছেড়েছেন অনেক আগেই। এখনও খেলতে থাকা বোলারদের মধ্যে সর্বোচ্চ ২৭টি করে উইকেট রয়েছে মইন আলি ও ক্রিস ওকসের।
তাই সহসাই লর্ডসে আর কারও উইকেটের সেঞ্চুরি দেখার সম্ভাবনা নেই। উল্লেখ্য, লর্ডসে ২৭ টেস্টে ৫২ ইনিংসে ১১৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাতবার। অন্যদিকে ২৬ ম্যাচের ৫১ ইনিংসে দুইবার ৫ উইকেটসহ মোট ১০০ উইকেট নিলেন ব্রড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব