শ্রীরামকে নিয়োগ দিলো বিসিবি, দেখেনিন এর কোচিং ক্যারিয়ার
শুক্রবার এলো নতুন খবর। বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। আগামী রোববার তিনি ঢাকায় আসছেন। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে শ্রীরামের সঙ্গে।
কী দেখে শ্রীরামকে নিয়োগ দিলো বিসিবি? তার যোগ্যতা কী? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার সমর্থকদের মনে। বিসিবি সভাপতি জানালেন, দুটি কারণে শ্রীরামকে যোগ্য মনে হয়েছে তাদের।
নাজমুল হাসান পাপন বলেন, ‘কতগুলো বিষয় বিবেচনায় আনা হয়েছে। যেহেতু তার আইপিএলের সঙ্গে সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’
অস্ট্রেলিয়া প্রবাসী বাঁহাতি এই অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার তার ভীষণ সমৃদ্ধ।
প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৩২টি সেঞ্চুরি, প্রায় ৫৩ গড়ে রান করেছেন সাড়ে নয় হাজারের ওপর। ১৩৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৮৫টি।
লিস্ট 'এ' ক্রিকেটে ১৪৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে চার হাজারের বেশি রান আছে শ্রীরামের। বল হাতে নিয়েছেন ১১৫ উইকেট।
২০১২ সালে খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৫-তে কোচ হিসেবে যাত্রা শুরু করেন। সে বছর অস্ট্রেলিয়া ‘এ’ দল তাদের ভারত সফরে শ্রীরামকে কোচিং প্যানেলে রেখেছিল। একই বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফরে কোচিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান শ্রীরাম।
২০১৯ সালে স্পিন কোচ হিসেবে অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলের সঙ্গেও ছিলেন শ্রীরাম। ছিলেন অস্ট্রেলিয়ার ২০২১ বিশ্বকাপজয়ী কোচিং প্যানেলের অংশ।
আইপিএলে তো কোচিং করিয়েছেন দুটি বড় দলকে। দায়িত্ব পালন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচ হিসেবে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে শ্রীরামের।
শ্রীধরন শ্রীরাম এক নজরে...
খেলোয়াড়ি ক্যারিয়ার:
-ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন।
- প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ৩২টি সেঞ্চুরি, প্রায় ৫৩ গড়ে রান করেছেন সাড়ে নয় হাজারের ওপর। ১৩৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৮৫টি।
-লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে চার হাজারের বেশি রান আছে শ্রীরামের। বল হাতে নিয়েছেন ১১৫ উইকেট।
কোচিং ক্যারিয়ার:
-অস্ট্রেলিয়ার সহকারী বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
- অস্ট্রেলিয়ার ২০২১ বিশ্বকাপজয়ী কোচিং প্যানেলের অংশ ছিলেন।
-আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং এবং স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম