রিয়ালে মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো
সিদ্ধান্ত নিয়েছেন বলতে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার কথা পাকাপাকিও হয়ে গেছে। রেড ডেভিলসরা ৭০ মিলিয়ন ইউরোতে (প্রায় ৬৭০ কোটি টাকা) দলে ভেড়াতে প্রস্তুত কাসেমিরোকে।
ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওল্ড ট্রাফোর্ডে যাচ্ছেন চার বছরের চুক্তিতে। অপশন হিসেবে রাখা হয়েছে বাড়তি আরও এক বছর। মানে সবমিলিয়ে পাঁচ বছর।
ইংলিশ ও স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাসেমিরোর মেডিকেল টেস্ট সম্পন্ন করে ফেলতে চায় ইউনাইটেড, যাতে করে তাকে খুব দ্রুতই মাঠে নামানো যায়।
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি এখন নিশ্চিত করলেন, কাসেমিরো আর ক্লাবে থাকছেন না, রোববার লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে নামবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
আনচেলত্তি বলেন, ‘আমি কাসেমিরোর সঙ্গে কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। আমি তার সিদ্ধান্তটা বুঝতে পারছি। আলাপ-আলোচনা চলছে, কিন্তু সে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
‘মেট্রো’র প্রতিবেদন, ম্যানচেস্টার ইউনাইটেড চাইছে সপ্তাহান্তেই তাকে প্রিমিয়ার লিগের ম্যাচে নামিয়ে দিতে। সোমবার রাতে লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যেতে পারে কাসেমিরোকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে