তিনদিনেই শেষ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল
লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৬৫ রানের জবাব দিতে নেমে ৩২৬ রানে থামে সাউথ আফ্রিকা। সফরকারীদের চেয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশরা অল আউট হয় মাত্র ১৪৯ রানে। ব্যাটারদের ব্যর্থতায় ইনিংস ও ১২ রানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড।
আগের দিনের ৭ উইকেটে ২৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই রাবাদাকে হারায় সাউথ আফ্রিকা। ম্যাথু পটসের বলে মিড অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে স্টুয়ার্ট ব্রডের হাতে ধরা পড়েন রাবাদা। ব্রডের দুর্দান্ত ক্যাচে দিনের শুরতেই ফিরে যেতে হয় ৩ রান করা এই বাঁহাতি এই ব্যাটার। এরপর অবশ্য দ্রুত রান তুলতে থাকেন নরকিয়া। তবে রাবাদার পর মার্কো জেনসেনের উইকেট হারায় সফরকারীরা।
দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেই শেষ পর্যন্ত ৪৮ রানে ফিরে যেতে হয় তাকে। ব্রডের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা জ্যাক ক্রলির হাতে ক্যাচ দেন জেনসেন। এরপর অবশ্য খুব বেশি রান তুলতে পারেনি সাউথ আফ্রিকা। নরকিয়া ২৮ রানে অপরাজিত থাকলেও স্ট্রাইকে থাকা লুঙ্গি এনগিদি ফিরলে ৩২৬ রানে অল আউট হয় সফরকারীরা।
সাউথ আফ্রিকার চেয়ে ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ক্রলিকে হারায় ইংল্যান্ড। কেশভ মহারাজের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ডানহাতি এই ব্যাটার। তৎক্ষণাৎ রিভিউ নিতে চাইলেও তাতে সায় দেননি নন স্ট্রাইকে থাকা অ্যালেক্স লিস। তাতে ১৩ রানে ফিরে যেতে হয় ক্রলিকে। প্রথম ইনিংসে দারুণ হাফ সেঞ্চুরি তুলে নেয়া ওলি পোপ এদিন ফিরেছেন দ্রুতই। ৪ রান করা পোপও লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন মহারাজের বলে।
জো রুট-জনি বেয়ারস্টোররা ছাড়া ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ দিকে বেন স্টোকস ও ব্রড মিলে পঞ্চাশ পেরোনো জুটি গড়লেও ইনিংস হার এড়াতে পারেনি ইংল্যান্ড। জেমস অ্যান্ডারসন বোল্ড হয়ে ফিরলে ১৪৯ রানে অল আউট হওয়া ইংল্যান্ডের ইনিংস ও ১২ রানের হার নিশ্চিত হয়। সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে নরকিয়া তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা, মহারাজ এবং জেনসেন।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে