প্রতিপক্ষ পাকিস্তান ভেবে চাপে থাকতে চাই না : রোহিত শর্মা
কে জিতবে এই ম্যাচ, এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়ে গেছে দুই দলের সমর্থকদের মাঝে। তবে চাপহীন রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার অনুশীলন শেষে রোহিত জানান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা অন্য আট-দশটা ম্যাচের মতোই সাধারণ ভাবে দেখছি।
রোহিত শর্মা মেনেই নিয়েছেন ম্যাচটা অনেক প্রেশারের। শুধু বাইশ গজে থেমে থাকে না এই লড়াই, দুই দেশের মানুষের মধ্যেও চলে কথার লড়াই। অনেক চাপ থাকা সত্ত্বেও দলের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন তিনি।
‘সারা বিশ্বের ক্রিকেট সমর্থকেরা তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। এখানে ব্যাটে-বলের লড়াইয়ের সঙ্গে স্নায়ু যুদ্ধটাও চলে পাল্লা দিয়ে। অনেক চাপের ম্যাচ এটি তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে পরিবেশ স্বাভাবিক রাখতে চাই।’
ভারতের বর্তমান দলটায় খুব বেশি খেলোয়াড় নেই যে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেছে। আর খেললেও এক বা দুটি ম্যাচ। তাই তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চান না রোহিত। গত ২০১৮ সালের আসরেও অধিনায়ক ছিলেন রোহিত। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরেছিল তারা। এবারও পাকিস্তান বাধা টপকে এগিয়ে যেতে চান সামনের দিকে।
‘এই ম্যাচ নিয়ে অতিরিক্ত ভেবে নিজেদের চাপে রাখতে চাচ্ছি না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচ খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ প্রতিপক্ষের মতোই দেখছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব