এক ম্যাচ পরেই বদলা নিয়ে নিল ইংল্যান্ড
অধিনায়ক বেন স্টোকস অবশ্য আত্মবিশ্বাসী কণ্ঠেই জবাব দেন, কৌশর বদলানোর প্রশ্নই উঠে না। বরং যেভাবে খেলছে, সেভাবে খেলেই জয় তুলে নিতে চায় ইংল্যান্ড। স্টোকস কথা রাখলেন।
এবার দক্ষিণ আফ্রিকাকে ইনিংস পরাজয়ের লজ্জা ফিরিয়ে দিলো ইংল্যান্ড। আগের টেস্টে তিনদিনে হেরেছিল স্টোকসের দল। এবার তারা প্রোটিয়াদের হারালো তিনদিনেই। একদম সুদে-আসলে শোধ যাকে বলে!
ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টটি এক ইনিংস এবং ৮৫ রানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ফিরিয়েছে ১-১ সমতা। অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের জয়ের নায়ক অধিনায়ক বেন স্টোকস।
প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার অলআউট হয়েছে ১৭৯ রানেই। প্রথম ইনিংসে বেন স্টোকস আর বেন ফোকসের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ড ৯ উইকেটে ৪১৫ তুলে ইনিংস ঘোষণা করেছিল।
বিনা উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ওলি রবিনসন আর জেমস অ্যান্ডারসনের তোপে দাঁড়াতেই পারেনি। কিগান পিটারসন (৪২) আর রসি ভ্যান ডার ডাসেন (৪১) ছাড়া লড়াই করতে পারেননি কেউ। রবিনসন ৪৩ রানে ৪টি আর অ্যান্ডারসন ৩০ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পান স্টোকস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা