চমক দিয়ে সবচেয়ে সেরা কোচ নিয়োগ দিল প্রিতির পাঞ্জাব কিংস
২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন অনিল কুম্বলে। সেই সময় অর্থাৎ সর্বশেষ তিন আইপিএলে প্লে অফে যেতে পারেনি পাঞ্জাব। এমন ব্যর্থতার প্রধান কোচের দায়িত্ব থেকে কুম্বলেকে সরিয়ে দিয়েছে দলটি। ভারতের সাবেক স্পিনারেরই স্থলাভিষিক্ত হচ্ছেন বেলিস।
কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্য রয়েছে তার। ২০১২ ও ২০১৪ মৌসুমে আইপিএলের ট্রফি জেতা কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বেলিস। ২০২০ এবং ২০২১ মৌসুমে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ।
সদ্যই শেষ হওয়া দ্য হান্ড্রেডের দল লন্ডন স্পিরিটের দায়িত্বও সামলেছেন এই অস্ট্রেলিয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশপাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য রয়েছে বেলিসের। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি।
আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দুবার প্লে অফ খেলেছে তারা। যেখানে ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে কলকাতার কাছে হেরে রানার্স আপ হয় তারা। সর্বশেষ চার মৌসুমেই ছয়ে থেকে শেষ করেছে পাঞ্জাব।
ট্রফি জিততেই বেলিসকে নিয়োগ দিচ্ছে দলটি। পাঞ্জাবের এক মুখপাত্র পিটিআইকে জানান, দল ট্রেভরের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যে কিনা কোচ হিসেবে সেরাদের একজন। পরিসংখ্যানও সেটাই প্রমাণ করে। ম্যানেজমেন্ট আশা করছে তার অধীনে দল শিরোপা জিতবে। আশা করা হচ্ছে দ্রুতই চুক্তি হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা