মেসির রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন এমবাপে
এখন সেই জায়গা নিচ্ছেন কাইলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডরা। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই লিওনেল মেসির অনেক রেকর্ডের একটি ভেঙে দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে তার সতীর্থ ফরাসি তরুণ এমবাপে।
জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছে পিএসজি। দলের জয়ে এমবাপেই করেছেন গোল দুইটি। এ দুই গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৫৪ ম্যাচে ৩৫ গোল হলো এমবাপ্পের। এর মধ্যে পিএসজির হয়ে ২৯টি, বাকি ৬টি মোনাকোর জার্সিতে।
মঙ্গলবার ম্যাচের ২২ মিনিটে দ্বিতীয় গোলটি করার মাধ্যমে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৩৫ গোলের মালিক হয়েছেন এমবাপে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরে এমবাপে ৩৫ গোল করেছেন ২৩ বছর ২৬০ দিন বয়সে।
এমবাপের চেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগে ৩৫ গোল করতে পারেননি আর কেউ। এই টুর্নামেন্টে এতোদিন ধরে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩৫ গোলের রেকর্ড ছিল মেসির দখলে। তিনি ২৩ বছর ৩০৮ দিন বছর বয়সে করেছিলেন নিজের ১২৫ গোলের মধ্যে ৩৫তম গোলটি।
এ তালিকায় পরের নামগুলো হলো রাউল গঞ্জালেস (২৫ বছর ৮২ দিন), করিম বেনজেমা (২৬ বছর ৬৯ দিন) ও টমাস মুলার (২৬ বছর ১৮৫ দিন)। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪০ গোলের মালিক রোনালদো নিজের ৩৫তম গোলটি করেছিলেন ২৭ বছর ৬৯ দিন বয়সে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live