কোহলির সাথে আফিফ তুলনা করে যা বললেন সুজন
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য যেন হ্যালির ধুমকেতু। কালে-ভদ্রে জয়ের দেখা পায় টাইগাররা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স গ্রাফ কেবলই নিম্নমুখী। যেখানে বড় দায় ব্যাটারদের। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই, অথচ সেখানে ঢের পিছিয়ে বাংলাদেশ। তারপরও ব্যাটারদের ওপর আস্থা রাখছেন সুজন।
বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, 'রোহিত শর্মা যে শট খেলে, বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না। সেটা আমি বিশ্বাসই করি না, কোনো সময় বিশ্বাস করি না। যেটা বিরাট (কোহলি) পারে, আফিফ পারবে না এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো পারে।'
চলমান এশিয়া কাপে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছে, ক্রিকেটারদের ম্যাচ সংখ্যার বিচারে সেই দল টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০০ ম্যাচ খেলেছেন, এবারের এশিয়া কাপে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র ৫ জন। এর মধ্যে বাংলাদেশেরই ৩ জন।
অথচ আইসিসির সহযোগী দেশ হংকংকে বাদ দিয়ে পারফরম্যান্স বিবেচনা করলে তলানিতে থাকবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে সাকিবের দল। দুই ম্যাচেই হারের বড় কারণ ইনিংসের শেষ দিকে বাজে বোলিং।
বোলারদের প্রসঙ্গে সুজন, 'বোলাররাও যে এক্সিকিউট করতে পারবে না অন্য দেশের বোলারদের মতো, আমি এটা একদমই বিশ্বাস করি না। আমি মনে করি আমাদের বোলাররা হয়তো অন্য অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু ওই যে সাহসিকতার জায়গাটা, একটা জায়গায় বারবার মার খেয়ে যাচ্ছি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের